ছবি: সংগৃহীত
জাতীয়

ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সান নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে লেখা এক চিঠিতে বাংলাদেশের সরকারপ্রধান এ অভিনন্দন জানান।

আরও পড়ুন: বাংলাদেশে আসবেন কাতারের আমির

অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখেছেন, এই পদে দক্ষিণ এশীয় ঐতিহ্যের একজন তরুণ ব্রিটিশকে দেখে তিনি আনন্দিত। আমি কামনা করি, ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব আপনার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঐতিহাসিকতা তুলে ধরে ঋষি ‍সুনাকের নেতৃত্বে এই সম্পর্ক আরও গাঢ় হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতার মূল্যবোধের গভীরে নিহিত। সময়ের সাথে সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে আমাদের দৃঢ় সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশকে বিদ্যুৎ দেবে নেপাল

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা কীভাবে দুই দেশের উন্নয়নে সাধারণ সম্পদ হিসেবে কাজ করে আসছেন, তাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, আমি আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।

তিনি ঋষি সুনাকের স্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং তার উচ্চ দায়িত্বে যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

সূত্র: বাসস

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা