জাতীয়

আ’লীগকে নাকি তাড়িয়ে দেবে বিএনপি

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি-জামায়াত নাকি আগামী ১০ ডিসেম্বর ঢাকায় এসে আমাদের (আওয়ামী লীগ) তাড়িয়ে দেবে। সব আমরা ঢাকা ছেড়ে দেবো, আর তারা এসে বসে থাকবে, দখল করবে। আবার কি সেই নৈরাজ্য, হাজার হাজার মানুষের হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, জঙ্গির উত্থান- এসব ঘটনা বিএনপি ঘটাবে?

আরও পড়ুন: সুনাক ক্ষমতা নিতেই ৯ মন্ত্রীর পদত্যাগ

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে ‘অপরাজেয় বাংলা’ আয়োজিত নাগরিক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও ব্যারিস্টার তুরিন আফরোজ।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে প্রধানমন্ত্রীর প্রয়োজন নেই। সবাই মনে করেন যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ কোনোদিন পথ হারাবে না। প্রধানমন্ত্রীর ডাকে বাংলাদেশ আজ যখন ঘুরে দাঁড়িয়েছে। তখন আবারও একটা অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ তৈরি করার জন্য নীলনকশা করার জন্য তারা (বিএনপি) প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন: অন্ধ বিরোধিতাই বিএনপির হাতিয়ার

বিএনপির ষড়ষন্ত্র প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, তারা (বিএনপি) নাকি মন্ত্রিসভা গঠন করেছে। কে প্রধানমন্ত্রী হবেন, কে অর্থমন্ত্রী হবেন, কাকে না কি প্রেসিডেন্ট বানিয়ে তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসবেন, তারও নাকি একটা নীলনকশা হয়েছে, এসব শোনা কথা। আমরা এগুলো বিভিন্ন জনমুখে শুনছি। তারা এসব প্রচার করে যাচ্ছেন।

গুম নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ২১ হাজার লোককে হত্যা করা হয়। তারা বলে আমরা নাকি ৭৬ জনকে গুম করেছি। ২০০৫ সালে গুমের সংখ্যা ছিল ৪৬০। এটি আমাদের কথা নয়, আমেরিকান একটি ওয়েবসাইটে আপনারা পাবেন। তারা যে ৭৬ জনকে গুমের কথা বলছেন- আমরা তা দেখিয়ে দিয়েছি, আন্তর্জাতিক মানবাধিকারের প্রধানরা দেশে এসেছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশকে বিদ্যুৎ দেবে নেপাল

তিনি আরও বলেন, ৭৬ জনের মধ্যে ১০ জন বিএনপির নেতাকর্মী মিটিং-মিছিল করছেন। দুজন কারাগারে রয়েছেন। ৩০-৩৫ জনকে আমরা খুঁজছি। তারা বিভিন্ন অপরাধে জড়িত। বিএনপির এ ধরনের অভিযোগ হাস্যকর। কে কোথায় আছেন আমরা সবকিছু প্রকাশ করেছি। এর মধ্যে দু-একজকে আমরা ফিরেও পেয়েছি।

বিদ্যুতের প্রসঙ্গে তিনি বলেন, এলএমজি আমরা আনতে পারছি না। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিগগির আনার ব্যবস্থা করছি। এগুলো সবই যুদ্ধের কারণে হচ্ছে। ইউরোপের যে করুণ অবস্থা হচ্ছে, তা এখন আপনারা পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারবেন।

আরও পড়ুন: ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

দ্রব্যমূল্যের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন হলো সারাবিশ্বের শস্যভাণ্ডার। গম, ভুট্টা ও চাল অধিকাংশ জোগান দেয় ইউক্রেন ও রাশিয়া। সেখানে চলছে যুদ্ধ। এ যুদ্ধ কবে শেষ হবে জানি না। আমেরিকা-ইউরোপের চাইতে অনেক কম মূল্যে বাংলাদেশে দ্রব্যমূল্য পাওয়া যাচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা