জাতীয়

বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষা স্থগিত

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন: দিনে বিদ্যুৎ ব্যবহার করবো না

রোববার (২৩ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে আদালত এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের আবেদনে ‘চাকরি প্রার্থীদের বয়সসীমা কেন ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করা হবে না’ তা জানতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর রুল জারি করেছেন।

এর আগে চলতি বছরের ১০ মে সহকারী পরিচালক (জেনারেল) পদে ২২৫ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। পর গত ১৫ জুন পর্যন্ত এই পদে আবেদনের জন্য সময় পান চাকরিপ্রার্থীরা। পরে ১৫ সেপ্টেম্বর সহকারী পরিচালক (জেনারেল) পদে প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) তারিখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দেয়া হয়।

আরও পড়ুন: ভোটারের গোপনীয়তা নষ্ট হয়নি

বলা হয়েছে, সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা