জাতীয়

ঢাকার নতুন ডিআইজি নুরুল ইসলাম

সান নিউজ ডেস্ক: ঢাকা রেঞ্জে ডিআইজি পদে নিয়োগ পেয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। সম্প্রতি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান। তার চলে যাওয়া শূন্যপদে নিয়োগ পেলেন সৈয়দ নুরুল ইসলাম।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে কিসের পাল্টাপাল্টি

রোববার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ঢাকা রেঞ্জে যোগদানের জন্য অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে সৈয়দ নুরুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। তিনি পুলিশের ২০তম বিসিএসের কর্মকর্তা। তিনি নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

আরও পড়ুন: ডিএমপির নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক

১৯৭১ সালের ১ মার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার জালমাছমারি গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ নুরুল ইসলাম।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা