জাতীয়

রাজধানীতে ৩ চোর গ্রেফতার

সান নিউজ ডেস্ক: রাজধানীতে বাসে ঝগড়া লাগিয়ে মোবাইল হাতিয়ে নেয়া চোর চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ অক্টোবর) সকাল উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আন্দোলন জমাতে লাশ ফেলতে চায় বিএনপি

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উত্তরা ৭নং সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের মাস্কট প্লাজার সামনে থেকে এক যাত্রীর মোবাইল চুরি করতে গেলে তাদের হাতেনাতে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতার হলেন, রহমত উল্লাহ হাওলাদার (২৬), সজল হালদার (২৬) ও অন্তর হাসান সজীব (২৭)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতাররা প্রত্যেকেই দিনে চাকরি করতেন। আর রাত হলেই চুরি করতে রাস্তায় নামতেন। গ্রেফতারদের মধ্যে সজল গাড়ি চালক, সজীব গার্মেন্টস শ্রমিক ও জীবন সেনিটারি মিস্ত্রি। তারা তিনজনেই রাতে চুরি করতেন। তাদের মূল টার্গেট বাসের যাত্রীরা। তারা কোনো একজন যাত্রীকে টার্গেট করে ঘিরে দাঁড়াতেন। এরপর একজন ওই যাত্রীকে ধাক্কা দিয়ে ইচ্ছে করে ঝগড়া শুরু করতেন। এই ফাঁকে অপর দুইজন যাত্রীর পকেটে থাকা মোবাইল হাতিয়ে নিতেন।

আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

তিনি আরও বলেন, ঝগড়া বাঁধিয়ে কৌশলে চুরি করে সটকে পড়ায় তারা ধরাও পড়তেন না। আবার তাদেরকে কেউ ধরলেই হার্ট অ্যাটাকের ভান করতেন। নিঃশ্বাস বন্ধ রেখে মুখ দিয়ে থুতু ও লালা বের করে পড়ে থাকতেন। এতে মানুষ ভয় পেয়ে তাদেরকে আর ধরত না। তারাও সুযোগ বুঝে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, এর আগেও তারা একাধিকবার গ্রেফতার হয়, জেলও খাটে। মাত্র ২৫ দিন আগেই জেল থেকে বের হয় তারা। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা