পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

জনগণ র‍্যাবকে খুব পছন্দ করে

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের জনগণ র‌্যাবকে খুব পছন্দ করে।

আরও পড়ুন: সাইবার ক্রাইম’ একটা বিরাট সমস্যা

যুক্তরাষ্ট্র সফরকালে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ড. মোমেন এসব কথা বলেন। গত বুধবার (৫ অক্টোবর) এ সাক্ষাৎকার সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে তা প্রকাশ হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের জনগণ, ওয়ান টু অল, র‌্যাঙ্ক অ্যান্ড ফাইল, র‌্যাবকে খুব পছন্দ করে। তারা বিশ্বাস করে র‌্যাব মানুষের নিরাপত্তা দেয়। তারা বিশ্বাস করে র‌্যাব দুর্নীতি করে না। তারা বিশ্বাস করে র‌্যাবের কাছে গেলে তারা বিচার পাবে।

আরও পড়ুন: আমরা ইভিএমের নির্বাচন করব

সাক্ষাৎকারে র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের কারণে দেশে সন্ত্রাসী তৎপরতাটা মোটামুটি বন্ধ। লাস্ট সন্ত্রাসী তৎপরতা হয় হলি আর্টিসানে (২০১৬ সালে)। এরপর আর হয়নি। সুতরাং যারা এই সন্ত্রাসকে পছন্দ করে, তারা খুব হতাহত, তারা খুব দুঃখিত। তাই তারা র‌্যাবের বিরুদ্ধে বিভিন্ন রকম ইস্যু তৈরি করে, বানোয়াট জিনিস তৈরি করে।

ড. মোমেন বলেন, যদি কোথাও র‌্যাবের অপরাধ হয়, অবশ্যই তার বিচার হবে। স্বচ্ছতা-জবাবদিহিতা আমরা চাই। এতে কোনো ব্যত্যয় নেই। কোনো হত্যাকাণ্ড ঘটলে সেটার বিরুদ্ধে একটা আইনি প্রক্রিয়া আছে।

আরও পড়ুন: পরীমনি মামলার প্রতিবেদন ৫ জানুয়ারি

র‌্যাবে অনিয়ম হলে শাস্তি হয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের অনেক লোক চাকরিচ্যুত হয়েছে কিংবা ডিমোশন (পদাবনতি) হয়েছে। এমনকি কয়েকজনের ফাঁসিরও আদেশ হয়েছে, কারণ তারা হাইলি ইরোরগুলার (মারাত্মক অনিয়ম) কাজ করেছে। এখানে জবাবদিহিতার একটা নিয়ম আছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক উল্লেখ করে মোমেন বলেন, আমাদের সম্পর্ক একদিনের নয়, আজ ৫০ বছরের সম্পর্ক। যুক্তরাষ্ট্র আমাদের দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ। সিঙ্গেল কান্ট্রি (একক দেশ) হিসেবে যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার (বাণিজ্যিক অংশীদার)। বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক। তাহলে একটি দুর্ঘটনা (র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা), সেটা নিয়ে আমাদের সম্পর্ক বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য পদযাত্রা

ক্যান্সার আক্রান্ত শিশুদের প্রতি সচেতনতা বৃদ্ধি ও তাদের চিকিৎসায় জনসম্পৃক্ততা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা