রাজনীতি
ভিডিওবার্তায় রওশন এরশাদ

আমরা ইভিএমের নির্বাচন করব

সান নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, আমরা ইভিএমের নির্বাচন করব। সারাবিশ্বে যখন ইভিএমে নির্বাচন হচ্ছে, তখন আমরা কেন করব না? যারা নির্বাচনে জয়লাভ করে তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা নির্বাচনে পরাজিত হয় তারা বলে কারচুপি হয়েছে।

আরও পড়ুন: বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে জাতীয় পার্টি আসন্ন দশম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে সিঙ্গাপুর থেকে ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। এ সংবাদ সম্মেলনে প্রফেসর দেলোয়ার হোসেন, কাজী মামুনুর রশিদ, এসএম আলম, গোলাম মসিহ, ইকবাল হোসেন রাজু ও নুরুল ইসলাম নুরুসহ দলটির আরও অনেকে উপস্থিত ছিলেন।

দেশে ফেরার কথা জানিয়ে রওশন এরশাদ বলেন, আমি সুস্থ আছি। কিছু সমস্যা থাকলেও আমি ভালো আছি, সুস্থ আছি। ১১ মাস হয়েছে আমি এখানে (ব্যাংকক)। আশা করছি, আগামী মাস নভেম্বরে মাসে দেশে ফিরে আসব।

আরও পড়ুন: ফের উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

তিনি আরও বলেন, জাতীয় পার্টি কখনও নির্বাচন বর্জন করেনি। সবসময় নির্বাচন করেছে। কারণ জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে। আগামীতেও জাতীয় পার্টির নির্বাচন করবে।

নেতা-কর্মীদের উদ্দেশে রওশন এরশাদ বলেন, ‘ধৈর্য ধরেন এই যুদ্ধে আমরাই জয়ী হব।’ মূলত দলটির বর্তমান চেয়ারম্যান ও দেবর গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) সঙ্গে চলামান বিবাদকে উদ্দেশ্যে করে এই মন্তব্য করেন তিনি।

লিখিত বক্তব্যে রওশন এরশাদ বলেন, ‘আমরা পরিবর্তন, ষড়যন্ত্র এবং চ্যালেঞ্জের অনুভব করেছি। আমরা এখনো দাঁড়িয়ে আছি। একটি সুন্দর গাছের শিকড়ের মতো। দুর্দিনে আমাদের নিবেদিত প্রাণ ও পরীক্ষিত কর্মীরাই আমাদের শক্তি। দুর্নীতিসহ সব ধরনের শোষণমুক্ত নতুন বাংলাদেশের আদর্শে বিশ্বাসী আমরা।’

প্রসঙ্গত, গত বছরের ১৪ আগস্ট থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ। পরে অবস্থার অবনতি হলে গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ থেকে এয়ার অ্যাম্বেুলেন্সে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা যান। সেখানে থাকাকালেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ইভিএম দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়

এছাড়া চলতি বছরের ৩১ আগস্ট রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় নেতা করার সিদ্ধান্ত নেয় দলটির জাপার সংসদীয় দল। তবে মতবিরোধ থাকায় ফের ভাঙনের মুখে রয়েছে জাতীয় পাটি। ইতেমধ্যে বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমানকে (রাঙ্গা) জাপার সভাপতিমণ্ডলীসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সমর্থন পাচ্ছেন তিনি। আর রওশন এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী।

তিনি ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য এবং গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতা। এরশাদের মৃত্যুর পর ছেলে রাহগির আল মাহি সাদ উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে রওশন এরশাদ সমাজ কল্যাণ ও নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠার জন্য সচেষ্ট ছিলেন। তিনি 'বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা'-এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। ১৯৭৫ সালে তিনি 'সেনা পরিবার কল্যাণ সমিতি' প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নিযুক্ত হন। তিনি ১৯৮৪ এবং ১৯৮৫ সালে হজ পালন করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আমেরিকা প্রবাসীর উপর হামলা 

মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উ...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

গুইমারা উপজেলায় প্রথম ধাপে খাল খনন সম্পন্ন

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় খাগড়াছড়...

সুন্দরগঞ্জে ৫ শতাধিক বসতভিটা নদীগর্ভে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত এক স...

শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা

নোয়াখালীর হাতিয়াতে শ্রেণি কক্ষে এক শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা