সাইবার ক্রাইম আশঙ্কাজনকভাবে বেড়েছে
জাতীয়

সাইবার ক্রাইম আশঙ্কাজনকভাবে বেড়েছে

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে সাইবার ক্রাইম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ ক্রাইম এতো বেশি বিস্তার লাভ করেছে যে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে আমাদের দেশের মেয়েরা এ ক্রাইমের শিকার বেশি হচ্ছে। আর এজন্য আমরা সাইবার ক্রাইম ইউনিট গঠন করেছি।

আরও পড়ুন: ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সারা দেশে ৮২ হাজার ৫৮৩ জনকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনীর সদস্যদের শক্তিশালী করে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি।

আরও পড়ুন: তুমব্রু সীমান্তে ‘মাইন’ বিস্ফোরণে আহত ১

গাজীপুরকে ইন্ডাস্ট্রিয়াল টাউন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে ইন্ডাস্ট্রি এমনভাবে ডেভেলপ করেছে যে গাজীপুর এখন একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। আমরা গাজীপুরে শুধু মেট্রোপলিটন পুলিশই গঠন করিনি, আমরা পুলিশের শৃঙ্খলা বজায় রাখার জন্য ২০০৮ থেকে ২০২২সাল পর্যন্ত ৮২ হাজার ৫৮৩টি নতুন পদ সৃষ্টি করে ৮২ হাজার ৫৮৩ জন পুলিশকে নিয়োগ দিয়েছি। তৈরি করেছি ইন্ডাস্ট্রিজ পুলিশ। এছাড়াও দেশে ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন ছাড়াও আমরা এন্টিটেররিজম পুলিশ গঠন করেছি। ন্যাশনাল ক্রাইম ইউনিট গঠন করেছি। আমরা সবকিছুই করেছি জনগণকে সেবা করার জন্য। তাদের শান্তিতে রাখার জন্য। নিশ্চয় আপনারা পুলিশের ৯৯৯-এর সুফল পাচ্ছেন। আমি মনে করি এসব গঠনে আমাদের যে উদ্দেশ্য তাতে আমরা সফল হয়েছি।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয়, অর্থনৈতিক প্রেক্ষাপটে গাজীপুরকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এদেশের অর্থনীতির ফুসফুস হচ্ছে গাজীপুর। হাজার হাজার ইন্ডাস্ট্রি এবং লাখ লাখ শ্রমিক এখানে কাজ করছে। আমরা প্রতিবছর যে ১৫ মিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্ট রপ্তানি করছি, তার অধিকাংশই এ অঞ্চল থেকে রপ্তানি হয়ে থাকে। তাই গাজীপুরকে দেশের অর্থনীতির ফুসফুস বলা ভুল হবে না।

আরও পড়ুন: লুহানস্কে বোমা হামলায় জেনারেল নিহত

এর আগে বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হাতি, ঘোড়ার গাড়ি, মোটরবাইক সহকারে শোভাযাত্রাটি পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। রাতে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা