চলে গেলেন প্রথম মেয়র আবুল হাসনাত
জাতীয়
ঢাকা পৌর করপোরেশন

চলে গেলেন প্রথম মেয়র আবুল হাসনাত

সান নিউজ ডেস্ক : চলে গেলেন না ফেরার দেশে ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন : ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় যুক্তরাজ্যের লন্ডনে নিজ বাসায় তিনি মারা যান।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার প্রথম কমিটির সদস্য ছিলেন তিনি।

আরও পড়ুন : পাকিস্তানপ্রীতি অত্যন্ত দুঃখজনক

এছাড়া রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এম এরশাদের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন।

এরশাদের পতনের পরপরই জাতীয় পার্টি ছেড়ে ব্যারিস্টার হাসনাত আবারও বিএনপিতে যোগ দেন এবং স্থায়ী কমিটির সদস্য হন।

১৯৮৩ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা পৌরসভাকে ঢাকা পৌর করপোরেশনে পরিণত করা হয়। ঢাকা পৌর করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত।

আরও পড়ুন : ভারি বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত ১০

১৯৯০ সালে ঢাকা পৌর কর্পোরেশন ঢাকা সিটি করপোরেশনে রূপান্তরিত হয়। নতুন আইন অনুযায়ী প্রথম নির্বাচন হয় ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি।

১৯৯৪ সালে পৌরসভা প্রতিষ্ঠার ১৩০ বছর পর অনুষ্ঠিত প্রথম প্রত্যক্ষ সর্বজনীন ভোটে মেয়র ও কমিশনার নির্বাচন হয়। ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা