জাতীয়

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বৈঠক আজ

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে সংক্রমণ

দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আগে গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এ সময় অন্যান্য বিষয়ের সঙ্গে আজ অনুষ্ঠেয় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি-সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গতকাল সকালে চারদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করলে প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট গতকাল স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানান।

শেখ হাসিনার সম্মানে বিমানবন্দরে একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবেশন করে। এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে তার ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

জানা গেছে, আজ হায়দরাবাদ হাউজে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টায় হায়দরাবাদ হাউজে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ৩৫ মিনিটে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসবেন। দুপুর ১২টা ৫৫ মিনিটে তাদের বৈঠক শেষ হবে। বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

আরও পড়ুন: লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাত্কালে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে মাসুদ বিন মোমেন গণমাধ্যমকর্মীদের বলেন, প্রধানমন্ত্রী তুলে ধরেছেন যে সাম্প্রতিক সময়ে রাখাইনে যে অস্থিরতা দেখা যাচ্ছে সেটা কোনোভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে কিনা তা নিয়ে সবার মনে শঙ্কা রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা