ক্রেন থেকে গার্ডার ছিটকে নিহত ৪
জাতীয়
উত্তরায় ক্রেন দুর্ঘটনা

বিআরটি’র গার্ডার পড়ে নিহত ৫

সান নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে প্রাইভেটকারের উপর পড়ে ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : রাশিয়ার তেল ভারত হয়ে যুক্তরাষ্ট্রে

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

জানা যায়, হতাহতরা রাজধানীতে একটি বউভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, প্রকল্পের জন্য নির্মিত গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় হঠাৎ সেটি ঢাকা থেকে গাজীপুরের দিকে চলন্ত অবস্থায় প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে উদ্ধারকর্মীরা প্রাইভেটকারের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬০

ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করে ফায়ার সার্ভিস জানিয়েছে, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই শিশু, দুই নারী এবং একজন পুরুষ রয়েছে। এর আগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়।

প্রাইভেটকারের ওপর পড়া ১২০ টন ওজনের গার্ডারটি তাৎক্ষণিকভাবে সরানোর সক্ষমতা ফায়ার সার্ভিসের না থাকায় উদ্ধারকাজে দেরি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। গার্ডারটি সরাতে উচ্চক্ষমতাসম্পন্ন ক্রেন কাজ করছে।

আরও পড়ুন : চকবাজার অগ্নিকাণ্ডে ৬ মরদেহ উদ্ধার

সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন সংবাদ মাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেন।

ওসি মোহাম্মদ মোহসীন বলেন, বিকেলে নির্মাণাধীন বিআরটির একটি গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় গার্ডাটি রাস্তার ওপর থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে।

আরও পড়ুন : ২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশ হবে

ফায়ার সার্ভিস সূত্রে জানিয়েছে, দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের দেখা দিয়েছে।

আরও পড়ুন : উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে নিহত ৪

এদিকে দুর্ঘটনার পরপরই ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তরাসহ রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে যান চলাচল কিছুটা স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে উদ্ধারকাজ চালাতে শুরু থেকেই ফায়ার সার্ভিস, পুলিশ ও র‌্যাব সদস্যদের তৎপরতা দেখা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা