ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ঘে আহত ৬০
রাজনীতি

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬০

সান নিউজ ডেস্ক: বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে এই ঘটনা ঘটে।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান বলেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার সময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।

আরও পড়ুন: রাজধানীতে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড

বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন জানান, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজাসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের সভাপতি পদবঞ্চিত কয়েকটি গ্রুপ এক হয়ে হামলা চালায় সভাপতি-সাধারণ সম্পাদকের ওপর।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে তাদের একটি গাড়িও ভাঙচুর করে তারা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পদবঞ্চিতদের হামলায় ছাত্রলীগের প্রায় ৬০ নেতাকর্মী আহত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা