জাতীয়

১ আগস্ট থেকে ইতালির দুয়ার খুলছে

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশিরা ইতালি যেতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার। বাংলাদেশিদের জন্য ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে এনেছে তারা।

এর আগে ৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ ছিল।

বাংলাদেশ সময় বুধবার ইতালি সরকার একটি নোটিশ টু এয়ারমেন বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সে নোটিশে বলা হয়, বাংলাদেশসহ ১৩টি দেশে ১৪ দিন অবস্থান করেছে এমন কেউ ৩১ জুলাই পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবে না। এই নোটিশ পরিবর্তিত না হলে ১ আগস্ট থেকে বাংলাদেশিরা ইতালিতে ঢুকতে পারবেন।

নোটিশটি বাংলাদেশসহ মোট ১৩টি দেশের জন্য প্রযোজ্য। অনন্যান্য দেশগুলো হলো, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিকান রিপাবলিক।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ইতালি সরকার ঘোষণা করেছে বাংলাদেশসহ ১৩টি দেশের জন্য ফ্লাইট ব্যান ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে যারা ইতালিতে গিয়েছিল তারা জাল কোভিড-১৯ সার্টিফিকেট নিয়ে গিয়েছিল। এটি ভুল তথ্য। প্রকৃত বিষয় হচ্ছে যাত্রীদের মধ্যে মাত্র ৩৩ জন কোভিড-১৯ নেগেটিভ (সঠিক) সার্টিফিকেট নিয়েছিল এবং কেউ রিজেন্ট বা জেকেজি হাসপাতাল থেকে নেয়নি।

এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ইতালি সরকার কখনই সার্টিফিকেট নেয়ার বিষয়টি বাধ্যতামূলক করেনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা