করোনায় সাবেক নৌ-প্রধান মোহাইমিনুলের মৃত্যু
জাতীয়

করোনায় সাবেক নৌ-প্রধান মোহাইমিনুলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রন্ত হয়ে এবার প্রাণ হারালেন নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মোহাইমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। গত ১ জুলাই তিনি করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হন।

মোহাইমিনুল ইসলাম ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নৌ-বাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন।

বুধবার (১৫ জুলাই) বাদ আসর নৌ-সদর দপ্তর মসজিদে নামাজে জানাজা শেষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বনানী সামরিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।

রিয়ার অ্যাডমিরাল (অব.) এম মোহাইমিনুল ইসলাম পেশাগত জীবনে বিভিন্ন জাহাজ/ঘাঁটির অধিনায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার সুপারিন্টেনডেন্ট ডকইয়ার্ড এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এছাড়া তিনি নৌ-সদর দপ্তরে বিভিন্ন পরিদপ্তরের পরিচালক এবং সহকারী নৌ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাইমিনুল ইসলাম ১৯৯১ সালের ৪ জুন নৌ-প্রধান হিসেবে দায়িত্বভার নেন। তিনি ১৯৯৫ সালের ৩ জুন পর্যন্ত দীর্ঘ ৪ বছর সফলতার সঙ্গে এ দায়িত্ব পালন করেন।

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ১৯৪১ সালের ১১ সেপ্টেম্বর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান নেভাল অ্যাকাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ১৯৬৩ সালের ১ ডিসেম্বর কমিশন লাভ করেন।

মোহাইমিনুল ইসলাম তুরস্ক ও ফ্রান্সে সাবমেরিনের ওপর বিশেষায়িত কোর্স সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নেভাল কমান্ড কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং থাইল্যান্ডের রাজা কর্তৃক ‘নাইট গ্র্যান্ড ক্রস’ উপাধিতে ভূষিত হন।

সাবেক এই নৌ-বাহিনী প্রধানের মৃত্যুতে নিকটাত্মীয় স্বজনসহ বাহিনীর সর্বস্তরের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা