জাতীয়

আমার পরিবহন আমি দেখছি

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমার পরিবহন আমি দেখছি, আপনারা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্য নেন। দলের বক্তব্য একদিন পরে দেব।’

আরও পড়ুন: জাপান-যুক্তরাষ্ট্রে মহামারি

শনিবার (৬ আগস্ট) সকালে ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব স্মরণে শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি জানতে চাই বেগম মুজিব তো রাজনীতি করেননি তাকে কেন হত্যা করা হলো। পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। পৃথিবীর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড, এমন কি কারবালায়ও শিশু হত্যা হয়নি, নারী হত্যা হয়নি। যে হত্যাকাণ্ড ১৫ আগস্ট হয়েছে। বিশ্বের ইতিহাসে মানব সম্প্রদায়ের ইতিহাসে সব চেয়ে নৃশংস হত্যাকাণ্ড, সবচেয়ে পাশবিক হত্যাকাণ্ড, সব চেয়ে বরবর হত্যাকাণ্ড।

আরও পড়ুন: সরকারের কোনো দরদ নেই

সেতুমন্ত্রী বলেন, মীরজাফরের জায়গায় খন্দকার মোশতাক আর সেনাপতির জায়গায় জিয়াউর রহমান। খুনিদের পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান। এ প্রশ্নের জবাবে বিএনপি কোনোদিনও দিতে পারবে না। মাঝে মাঝে ভাবি এই ঘাতকদের সঙ্গে কীভাবে কর্ম সম্পর্ক বজায় রাখব রাজনীতির অঙ্গনে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যাকে হত্যার উদ্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা। আমাদের সম্পর্কের দেয়াল তো তারাই তুলে দিয়েছে। এ দেয়াল আরও উঁচু হয়েছে। খালেদা জিয়ার ছেলে কোকোর মৃত্যুর পর তার বাসায় গিয়েছিলেন সেখানে বঙ্গবন্ধু কন্যাকে ঢুকতে দেননি। বঙ্গবন্ধু কন্যা টেলিফোন করেছিলেন গণভবনে আসার জন্য কী ভাষায় কথা বলেছিলেন বেগম জিয়া দেশের মানুষ দেখেছে। এদের সঙ্গে কীভাবে সম্পর্ক হবে?

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা