নৌকাডুবি অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
জাতীয়

নৌকাডুবিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

সান নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় অতিরিক্ত যাত্রী বহনের কারণে তুরাগ নদী পারাপারের সময় নৌকা ডুবে রোজিনা বেগম (২২) নামের এক অন্ত:সত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার তৈয়বপুর এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নির্বাচনের কাজটা খুব সহজ নয়

এর আগে আজ সোমবার সকাল ৮ টা দিকে তৈয়বপুরের নদীতে ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় সবাই তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রোজিনা বেগম। নিহত রোজিনা বেগম রংপুর জেলার বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমান স্ত্রী। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানা চাকরি করতেন।

ডিইপজেড ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার তৈয়বপুরর তুরাগ নদী পথে নৌকাযোগে জিরাবো যাচ্ছিলেন ৩০-৩৫ জন যাত্রী। নৌকাটি নদীর মাঝাখানে পৌছলে হঠাৎ ডুবে যায়। এসময় সবাই তীড়ে সাঁতার কেটে উঠতে পারলেও অন্তঃসত্বা রোজিনা বেগম নিখোঁজ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন।

এবিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার ইদ্রিস হোসেন বলেন, তুরাগ নদীতে নৌকা ডুবির খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজের কোন তথ্য না থাকায় আমরা অভিযান সমাপ্ত করেছি।

আরও পড়ুন: নির্বাচনের কাজটা খুব সহজ নয়

নৌকায় অতিরিক্ত যাত্রী উঠানোর কারনে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। নদীতে কোন ঢেউ বা স্রোত ছিলো না। নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ভুলে ৯.৯ মাত্রার ভূমিকম্প সতর্কতা, অতঃপর...

ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা