জাতীয়

ঢাকায় আসছেন হিনা রাব্বানি

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকায় আসছেন।

আরও পড়ুন: সরকার উৎখাত করা হবে

রোববার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি সম্মেলনে যোগ দেবেন জানালেও তিনি কবে ঢাকা পৌঁছাবেন তা জানাননি পররাষ্ট্রমন্ত্রী। আর এর মধ্যে দিয়ে এক দশকে এটাই হবে পাকিস্তানের মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রথম ঢাকা সফর।

হিনা রাব্বানির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি দ্বিপক্ষীয় সফরে আসছেন না। উনি আসছেন ডি-৮ সম্মেলনে। সুতরাং আমরা ডি-৮ নিয়েই আলাপ করব।’

আরও পড়ুন: যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

সম্মেলনে আট দেশের পক্ষে কারা থাকছেন জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, হিনা রাব্বানি খার ছাড়াও সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী বা তাদের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান, মিসরের একজন সহকারী মন্ত্রী, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী সম্মেলনে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

এবারের সম্মেলনে ৬টি বিষয় নিয়ে আলোচনা হবে। এগুলো হলো-বাণিজ্য, কৃষি, পরিবহন, যোগাযোগ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, পর্যটন ও জ্বালানি নিরাপত্তা। সম্মেলনে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিরাপত্তার ওপর জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি খাদ্য নিরাপত্তার বিষয়টিও আলোচনায় থাকবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা