জাতীয়

৪১ ডিআইজিকে বদলি

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া ৪১ জনকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু রোগী

বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলিকৃতদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১১ মে ডিআইজি পদে তৃতীয় গ্রেডে ৩২ জনকে পদোন্নতি দেয় সরকার। এর মধ্যে পুলিশের বিসিএস ১৮তম ব্যাচের ১৬ জন এবং ২০তম ব্যাচের ১৬ জন রয়েছেন। ডিআইজি হিসেবে একসঙ্গে এত বেশি সংখ্যক পদোন্নতি বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই প্রথম।

পদোন্নতি পাওয়া ডিআইজিদের মধ্যে মোজাম্মেল হককে ঢাকা হাইওয়ে পুলিশে, মাহফুজুর রহমান ঢাকা হাইওয়ে পুলিশে, রেজাউল হককে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, মনির হোসেনকে পুলিশের বিশেষ শাখা-এসবিতে, মনিরুজ্জামানকে এন্টি টেররিজম ইউনিটে, মো. মিজানুর রহমানকে ঢাকা নৌ-পুলিশে, পরিতোষ ঘোষকে খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: শান্তি আলোচনার চেয়ে ‘আইস হকি’ খেলা ভালো

জয়দেব কুমার ভদ্রকে ঢাকা রেলওয়ে পুলিশে, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ সদরদপ্তরে, মো. গোলাম রউফ খানকে রাজশাহী পুলিশ একাডেমি, মাহবুব আলমকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটেলিয়নে, শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশে, শামীমা বেগমকে পুলিশের বিশেষ শাখা-এসবিতে, সালমা বেগমকে ঢাকা হাইওয়ে পুলিশে, মিরাজ উদ্দিন আহমেদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, এ কে এম এহসান উল্লাহকে রাজশাহী পুলিশ একাডেমিতে দায়িত্বে দেওয়া হয়েছে।

এছাড়াও রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি করা হয়েছে। তাছাড়া আব্দুল আলিমকে রংপুর রেঞ্জ ডিআইজি, কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মোল্লা নজরুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, নূরে আলম মিনাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, মুনিবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, মো. আসাদুজ্জামানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, সৈয়দ নুরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের নেতৃত্ব দেবেন ড. মোমেন

তাছাড়াও ডিআইজি পদে পদোন্নতি পাওয়া শাহ মিজান শাফিউর রহমানকে এন্টি টেররিজমে ইউনিটে, এস, এম মোস্তাক আহমেদকে পুলিশ সদরদপ্তরে, জিহাদুল কবিরকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশে, মো. ইলিয়াছ শরীফকে ঢাকা ট্যুরিস্ট পুলিশে, শাহ আবিদ হোসেনকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটেলিয়নে, জামিল হাসানকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটেলিয়নে, মো. মাহবুবুর রহমানকে ঢাকার হাইওয়ে পুলিশে, আনিসুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিতে পদায়ন করা হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, মো. হুমায়ন কবিরকে ঢাকার মিরপুর স্টাফ কলেজে, মোর্শেদুল আনোয়ার খানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, ড. এ এফ এম মাসুম রব্বানীকে ঢাকার মিরপুর স্টাফ কলেজে, খন্দকার লুৎফুল কবিরকে পুলিশ সদরদপ্তরে, সালেহ মোহাম্মদ তানভীরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং আব্দুল কুদ্দুস আমিনকে পুলিশের বিশেষ শাখা-এসবিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা