নাট-বল্টু খোলা আরেক তরুণ গ্রেপ্তার
জাতীয়

নাট-বল্টু খোলা আরেক তরুণ গ্রেপ্তার

সান নিউজ ডেস্ক :পদ্মা সেতুর অবকাঠামো ক্ষতিসাধনের লক্ষ্যে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সঙ্গে জড়িত আরও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই তরুণের নাম মাহদী হাসান।

আরও পড়ুন:

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান এ তথ‌্য জানান।

তিনি বলেন, বুধবার (২৯ জুন) দিবাগত রাতে লক্ষ্মীপুর থেকে মাহদীকে গ্রেপ্তার করা হয়।

মো. আসাদুজ্জামান জানান, মাহদী আগে এক সময় ছাত্রশিবিরের সদস্য ছিল। তার বাড়ি মুন্সীগঞ্জে। সে তামিরুল মিল্লাত নামে একটি মাদ্রাসা থেকে আলিম ও দাখিল পাস করেন। পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন যখন সবার সঙ্গে সেতু উন্মুক্ত করা হয়, মাহদী রেঞ্জ নিয়ে সেখানে যান। সে রেঞ্জ দিয়ে সেতুর নাট-বল্টু খোলেন। সে নাট-বল্টু খোলার পরিকল্পনা করেই সেতুতে যান। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপরই তদন্ত শুরু করে গোয়েন্দারা। তদন্তে তার অবস্থান নিশ্চিত হওয়ার পরই গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহদী নাট বল্টু খোলার কথা স্বীকার করেছে। তারপরও তাকে রিমান্ডে নিয়ে এর সঙ্গে আর কারা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।

সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান

এর আগে, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন ২৬ জুন ভোর থেকে এই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দুপুরে ৩৪ সেকেন্ডের একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তালহা সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুইটি বল্টুর নাট খুলছেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই ওইদিন বিকালে তাকে রাজধানীর শান্তিনগর থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বায়েজিদকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা