মার্চের ট্রেনের টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে
জাতীয়

অগ্রিম টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে।

গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নিয়ম অনুসারে ১০ দিন আগে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়। ফলে অনেকেই সেই সময় অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন। কিন্তু ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় তারা আর যাত্রা করতে পারেননি।

এই অবস্থায় ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম বিক্রি হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (১০ জুলাই) বিক্রি হওয়া টিকিটের টাকা রিফান্ড সংক্রান্ত প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, টিকিটের টাকার রিফান্ড আবেদন করা যাবে ১০ থেকে ১৭ জুলাই পর্যন্ত। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে স্টেশন মাস্টারের কার্যালয়ে। টাকা ফেরত পেতে উপযুক্ত প্রমাণ হিসেবে ক্রয়কৃত টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রিন্টেড কপি, এনআইডির সত্যায়িত কপিসহ নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্ব চট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে।

গত ৩১ মে থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। বর্তমানে বিভিন্ন রুটে ১৭টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা