জাতীয়

খেলাঘরের স্মরণে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান 

নিজস্ব প্রতিবেদক:

চেতনার বাতিঘর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে স্মরণ করবে কেন্দ্রীয় খেলাঘর আসর। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় সংগঠনের ফেসবুক লাইভে খেলাঘর কেন্দ্রীয় কমিটির এই উপদেষ্টার ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হবে।

আনিসুজ্জামানকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা, লেখা থেকে পাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো হয়েছে আয়োজন। খেলাঘরের বন্ধুরা নিবেদন করবে সাংস্কৃতিক পরিবেশনা।

অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী। সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা