প্রধানমন্ত্রীর প্রশংসায় চীনা রাষ্ট্রদূত
জাতীয়
পদ্মা সেতু  

প্রধানমন্ত্রীর প্রশংসায় চীনা রাষ্ট্রদূত

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প সম্পন্ন করার সাহসের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। রাষ্ট্রদূতের ভাষ্য, কোনো সাধারণ নেতার পক্ষে এ কাজ করা সম্ভব হতো না।

আরও পড়ুন : পাঁচ মিনিটে ফল পাল্টানো সম্ভব না

রোববার (১৯ জুন) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, বিদেশি কিছু উন্নয়ন অংশীদার বিশ্বাসই করতে পারেনি যে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে এ ধরনের একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে পারবে। বৈদেশিক তহবিল বন্ধ সত্ত্বেও দেশীয় অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি (প্রধানমন্ত্রী) অসীম সাহস দেখিয়েছেন। সত্যিই আমার সন্দেহ হয়, এ ধরনের কঠিন সিদ্ধান্ত অন্যদের পক্ষে নেওয়া সম্ভব হতো কি না।

লি জিমিং বলেন, সেতু সম্পর্কে ভাবতে গেলেই তিনটি শব্দ আমার মনে ভেসে ওঠে। তা হলো সাহস, সংকল্প এবং সমৃদ্ধি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্বপ্ন থেকে সেতুটি আজ দৃঢ় বাস্তবে রূপ নিয়েছে এবং এখন থেকে কেউ সন্দেহ করতে পারবে না যে বাংলাদেশ পারে না। আর পদ্মা সেতুকে ঘিরে বাংলাদেশের ওপর আস্থা আরও বেড়েছে চীনের।

আরও পড়ুন : কলম্বিয়ার প্রেসিডেন্ট গেরিলা পেট্রো

রাষ্ট্রদূত বলেন, পদ্মা সেতু কেবল দুই খণ্ড ভূমিকেই সংযুক্ত করবে না, বরং এটি আমাদের জনগণের হৃদয়কে সংযুক্ত করে অভিন্ন সমৃদ্ধি ও ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি যাতায়াতের জন্য সেতুটি খুলে দেওয়ার পর এটি বাংলাদেশের জনগণকে উপকৃত করবে। এটি দক্ষিণ এশিয়ার যোগাযোগের ক্ষেত্রে অবদান রাখবে এবং এটি চীন ও বাংলাদেশের ভ্রাতৃত্বের চিরবন্ধন হিসেবে কাজ করবে।

পদ্মা সেতু নির্মাণে চীনা কোম্পানির সংশ্লিষ্টতা থাকায় গর্ববোধ করে রাষ্ট্রদূত লি বলেন, এখন পর্যন্ত সম্ভবত এটাই সবচেয়ে বড় সেতু যা চীনা কোম্পানিগুলো এ যাবত চীনের বাইরে তৈরি করেছে। সুতরাং আমি মনে করি, চীনের পক্ষেও এ চ্যালেঞ্জ গ্রহণ করা একটি সাহসী পদক্ষেপ।

আরও পড়ুন : সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল

চীনা নেতৃত্বাধীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে পদ্মা সেতু নির্মিত হচ্ছে বলে কথা উঠেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, দুঃখজনক হলেও সত্যি যে, বিআরআই সম্পর্কে অনেকে ভুল ব্যাখা দিচ্ছে।

বিদেশি অর্থায়ন ছাড়া সেতু নির্মাণে বাংলাদেশ বিশ্বকে কি বার্তা দিচ্ছে-রাষ্ট্রদূতের কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে লি জিমিং বলেন, এটা শিক্ষা দেয় যে, বাংলাদেশের ওপর আস্থা রাখা উচিত।

আরও পড়ুন : দুই দলের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২

প্রসঙ্গত, বাংলাদেশের ইতিহাসে বহুল কাঙ্ক্ষিত সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতুর উদ্বোধন হতে আর মাত্র কয়েকদিন বাকি। সেতু চালুর অপেক্ষায় থাকা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো পুরো দেশের মানুষের চোখ এখন এই সেতুতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা