কলম্বিয়ার প্রেসিডেন্ট গেরিলা পেট্রো
আন্তর্জাতিক

কলম্বিয়ার প্রেসিডেন্ট গেরিলা পেট্রো

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার ইতিহাসে প্রথম বারের বামপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গেরিলা গুস্তাভো পেট্রো। দেশটির এম-১৯ গেরিলা আন্দোলনের একজন সাবেক সদস্য তিনি।

আরও পড়ুন : পাঁচ মিনিটে ফল পাল্টানো সম্ভব না

রোববার (২০ জুন) ধনকুবের রোডলফো হার্নান্দেজকে ভোটের ব্যাপক ব্যবধানে হারিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

গেরিলা পেট্রো ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে ৫০.৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী রোডলফো প্রায় ৭ লাখ ১৬ হাজার ৮৯০ ভোটে পরাজিত করেছেন।

রাজধানী বোগোটার সাবেক মেয়র এবং বর্তমান সিনেটর পেট্রো। তিনি বিনামূল্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, পেনশন সংস্কার এবং অনুৎপাদনশীল জমিতে উচ্চ করের সাথে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন : এবার ওয়াশিংটনে গোলাগুলি

পেট্রোর প্রস্তাবগুলো খুবই চমকপ্রদ। বিশেষ করে নতুন তেল প্রকল্পের উপর নিষেধাজ্ঞা, কিছু বিনিয়োগকারীকে চমকে দিয়েছে। যদিও তিনি বর্তমান চুক্তিগুলোকে অসম্মান করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

গেরিলা পেট্রোর সমর্থক আলেজান্দ্রো ফরেরো (৪০)। হুইলচেয়ারে করে বোগোটায় পেট্রোর প্রচারণায় এসেছিলেন। যখন ফলাফল ঘোষণা করা হয় আনন্দে কেঁদে ফেলেছিলেন তিনি।

আরও পড়ুন : বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

তিনি বলেন, ‘অবশেষে, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি জানি তিনি একজন ভালো প্রেসিডেন্ট হবেন এবং আমাদের মধ্যে যারা ন্যূনতম সুবিধাপ্রাপ্ত তাদের সাহায্য করবেন। আরো ভালো কিছুর জন্য এই পরিবর্তন এসেছে।’

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪

গেরিলো পেট্রো এ নিয়ে ৩য় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। তার বিজয় আন্দিয়ান জাতিকে লাতিন আমেরিকার দেশগুলোর তালিকায় যুক্ত করেছে, যারা সাম্প্রতিক বছরগুলোতে প্রগতিশীলদের নির্বাচিত করেছে বলে জানিয়েছে আরব নিউজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

বেলুচিস্তানের এক জেলায় ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে সক্রিয় স্বাধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা