হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
জাতীয়

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সান নিউজ ডেস্ক : রাজধানীর হাতিরঝিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার

সোমবার (৩০ মে ) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অপর যুবককে (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণ করেন।

আরও পড়ুন : পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন

দুর্ঘটনাস্থলে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বলেন, হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজনকে এক সিএনজি চালক উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে

তিনি আরো বলেন, অপর একজন ঘটনাস্থলেই মারা যান। তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা