জাতীয়

পাটকল শ্রমিক মজুরি বাবাদ ৫৮ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) এর নিয়ন্ত্রণাধীন আলিম জুট মিল বাদে অন্যান্য পাটকলগুলোর শ্রমিকদের জুন মাসের বকেয়া মজুরি পরিশোধ করতে ৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

রোববার ৫ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত অর্থ শ্রমিকদের নিজ অ্যাকাউন্টে দেয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয় পরিচালন ঋণ বা অপারেশন লোন হিসেবে এ টাকা বরাদ্দ প্রদান করে। বরাদ্দ করা অর্থ ২০১৯-২০ অর্থবছরের বিজেএমসি’র মিলগুলোর জন্য বর্ণিত খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।

বিজেএমসি শ্রমিকদের প্রত্যেকে সুনির্দিষ্ট ব্যাংকে এ্যাকাউন্ট পেয়ি (Account Payee Cheque) এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে।

এ অর্থ বিজেএমসি’র অনুকূলে ‘পরিচালন ঋণ’ বা ‘অপারেশন লোন’ হিসেবে গণ্য হবে, যা আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। আর এজন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।

চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, বরাদ্দ দেয়া অর্থ কেবল শ্রমিকদের বকেয়া মজুরি খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দ করা অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে।

বিধি বহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।

এর আগে গত ৩ জুলাই বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছিলেন, মজুরি কমিশন-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকদের জুন মাসের মজুরি আগামী সপ্তাহে তাদের ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা