দ্বিতীয় দিনের মত ওয়ারীতে চলছে লকডাউন
জাতীয়

লকডাউনের দ্বিতীয় দিনে ওয়ারী

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের ওয়ারী এলাকার একাংশে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে।

জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য দুইটি প্রবেশপথ খোলা রাখা হয়েছে। লকডাউন এলাকায় দোকান-পাট, বিপণি বিতান ও ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য ৭০টি ই-কমার্স প্রতিষ্ঠান কাজ করছে। তাদের অন্তত ২০টি দল সেখানে গাড়িতে করে পণ্য বিক্রি করছে।

সরেজমিনে দেখা যায়, পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে বাক বিতণ্ডায়ও জড়িয়ে পড়েন বাসিন্দারা। এছাড়াও নানা অজুহাতে বের হওয়ার চেষ্টা করেন লোকজন। গলিগুলোতেও ছিল অসংখ্য মানুষের চলাচল। খোলা থাকা দুটি প্রবেশপথে ভিড় দেখা গেছে।

জানা গেছে, জরুরী প্রয়োজনে গতকাল শনিবার (৪ জুলাই) প্রথমদিনে ১৪৮ জনের যাতায়াতের তথ্য লিপিবদ্ধ থাকলেও আজ রোববার সকাল সাড়ে নয়টার মধ্যেই ১১০ জনের যাতায়াতের তথ্য মিলেছে।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, মানুষকে নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হলেও সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

উল্লেখ্য, করোনার বিস্তার রোধে ২১ দিনের জন্য ওয়ারীতে লকডাউন ঘোষণা করে সিটি করপোরেশন। গতকাল শনিবার সকাল ৬টা থেকে শুরু হয় এ লকডাউন। লকডাউন চলাকালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের একটি বুথ রাখা হয়েছে। সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে আক্রান্তদের আইসোলেশনের ব্যবস্থা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা