জাতীয়

বছরে ৬৯ হাজার হেক্টর জমি হারাচ্ছে দেশ

সান নিউজ ডেস্ক: ভূমিক্ষয় ও মরুকরণ রোধে সরকার চেষ্টা করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ভূমিক্ষয় এবং মরুকরণের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে জাতীয় পরিবেশ নীতি সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের প্রভাব সারাবিশ্বে ছড়িয়ে গেছে

মঙ্গলবার (১০ মে) রাতে আইভরি কোস্টের রাজধানী আবিদজানে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধবিষয়ক ১৫তম সম্মেলনের ‘ল্যান্ড রিস্টোরেশন: এ পাথ টু সাসটেইনেবল পোস্ট প্যানডেমিক রিকভারি’ শীর্ষক এক বৈঠকে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।

মরুকরণ, ভূমি অবক্ষয় এবং খরা মোকাবিলার জন্য বাংলাদেশ ন্যাশনাল অ্যাকশন প্রোগ্রাম ২০১৫-২০২৪ প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৫.৩ এবং কপ-১৩ এর সিদ্ধান্ত অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ভূমির অবক্ষয় নিরপেক্ষতা অর্জনের জন্য বাংলাদেশ স্বেচ্ছায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

আরও পড়ুন: দেশের পরিস্থিতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না

পরিবেশমন্ত্রী বলেন, রাস্তার ধারে বৃক্ষরোপণ, উপকূলীয় এবং সামাজিক বনায়ন হচ্ছে বাংলাদেশের সফল ভূমিভিত্তিক অভিযোজন কার্যক্রমের উদাহরণ। আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মরুকরণ প্রতিরোধ এবং পানিসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ প্রণয়ন করেছি।

টেকসই ভূমি ব্যবস্থা চালু করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বরেন্দ্র অঞ্চলকে সবুজ এলাকায় পরিণত করা হয়েছে বলে জানান শাহাব উদ্দিন।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনে আসবেই

তিনি বলেন, বাংলাদেশ প্রতি বছর প্রায় ৬৯ হাজার হেক্টর জমি হারাচ্ছে যা ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দেশের এক-তৃতীয়াংশ উপকূল রয়েছে যেখানে জোয়ারের পানির সংস্পর্শে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে এক মিলিয়ন লোকের জোরপূর্বক অভিবাসন ভূমি, জীবন, পরিবেশ, জীববৈচিত্র্য, বন ও বাস্তুতন্ত্রের জন্য বিরাট হুমকি সৃষ্টি করেছে। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল মরুকরণের হুমকিতে রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা