লকডাউনের, জন্য, পুরো, প্রস্তুত, ওয়ারী,
জাতীয়

লকডাউনের জন্য পুরো প্রস্তুত ওয়ারী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) রেড জোন হিসেবে চিহ্নিত ওয়ারী এলাকাকে শনিবার (৪ জুলাই) সকাল ৬টা থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হবে।

সরকারি এমন নির্দেশনা বাস্তবায়নে পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে বাস্তবায়নকারী একাধিক সংস্থা।

পুলিশ জানায়, লকডাউন বাস্তবায়নে নির্ধারিত এলাকা থেকে সব ধরনের প্রবেশ এবং বাইরে বের হওয়া বন্ধ থাকবে। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণসহ সার্বিক পরিস্থিতি নজরদারিতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এ প্রসঙ্গে উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) শাহ ইফতেখার আহমেদ জানান, ওয়ারী থানা ও ফাঁড়িসহ দুই সিফটে ৮০ জন্য পু‌লিশ সদস্য দায়িত্ব পালন করবে।

লকডাউন প্রসঙ্গে ৪১ নং ওয়ার্ড কমিশনার সারোয়ার হোসেন আলো বলেন, ‘ওয়ারীকে লকডাউনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন।’

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি লকডাউন হওয়া এলাকায় দুইশ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। তিনটি রোড ও পাঁচটি গলি এই লকডাউনের অধীনে থাকবে। রোডগুলো হলো- টিপু সুলতান রোড, যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন)। গলিগুলোর মধ্যে রয়েছে লারমিনি স্ট্রীট, হেয়ার স্ট্রীট, ওয়্যার স্ট্রীট, র‌্যাংকিং স্ট্রীট ও নবাব স্ট্রীট।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা