জমি ও ফ্ল্যাট নিবন্ধন ফি কমলো
জাতীয়

দেশে জমি ও ফ্ল্যাট নিবন্ধন ফি কমলো

নিজস্ব প্রতিবেদক:

গত ডিসেম্বরে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিত ৫ শতাংশ করা হয়। এবার কমলো জমি ও ফ্ল্যাট নিবন্ধন ফি।

আগে জমি ও ফ্ল্যাট কিনলে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ, মূল্য সংযোজন কর (ভ্যাট) ৩ শতাংশ ও স্থানীয় সরকার কর হিসেবে ২ শতাংশ অর্থ পরিশোধ করতে হতো।

গত সোমবার ভূমি ও ফ্ল্যাট নিবন্ধন ফি কমিয়ে অফিস আদেশ জারি করে সরকার।

জানা গেছে, জমি বা ফ্ল্যাট নিবন্ধন ফি ১ শতাংশে নেমেছে, যা আগে দিতে হতো মোট মূল্যের ২ শতাংশ।

জানা গেছে গত বুধবার ১ জুলাই থেকে এ নিয়ম কার্যকর হচ্ছে।

এর আগে, গত সোমবার আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-২) এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এমন ঘোষণা আসে।

সরকারের নতুন এই সিদ্ধান্তকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) স্বাগত জানিয়েছে।

রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী দেশ বলেন, ভূমি ও ফ্ল্যাট নিবন্ধন ফি কমানোর দাবি আমাদের দীর্ঘ দিনের। কারণ অনেকেই ফ্ল্যাট কেনার টাকা জোগাড় করতে পারলেও সরকারের উচ্চহারে নিবন্ধন ফি দিতে হিমশিম খায়। তাই সরকারের এ নতুন সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।

সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে ভূমি ও ফ্ল্যাট নিবন্ধন ফি কমানোসহ আবাসন খাতে প্রতিবন্ধকতা দূর করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), এফবিসিসিআই ও রিহ্যাবের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেয়।

এই কমিটি অর্থমন্ত্রীর কাছে নিবন্ধন ফি কমানোর জন্য দাবিও জানায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা