ছবি: সংগৃহীত
জাতীয়

প্রাণ ফিরে পেল মঙ্গল শোভাযাত্রা

সান নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ-১৪২৯ মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়েছে। শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হবে।

আরও পড়ুন: বাংলার আকাশে আজ ‘নতুন সূর্য’

গত দুই বছর দেশে মহামারি করোনার কারণে বন্ধ থাকার পর শোভাযাত্রা এবার সশরীরে অনুষ্ঠিত হচ্ছে। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

ইউনেস্কো কর্তৃক মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষিত মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান হচ্ছে, নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।

এদিকে শোভাযাত্রায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে পুরো এলাকা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

৫.৩ মাত্রা ভূমিকম্প কেঁপে উঠলো পঞ্চগড়সহ কয়েক জেলা

ভূমিকম্পে ৫.৩ মাত্রা কেঁপে উঠল পঞ্চগড়সহ ও আশপাশের...

সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা, ১০টিতে কর্মবিরতি, বন্ধ ২০, ছুটি ঘোষনা ৬

তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবি...

জর্দানের বাদশাহর সঙ্গে উজবেক প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক

মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দুই দেশ জর্দান এবং উজবেকিস্তানের মধ্যকার কূটনৈতিক ও...

ক্ষতিপূরণ মেলেনি, বিচারও অধরা; দুর্বিষহ জীবন আহত শ্রমিকদের

এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। ভয়াবহ সেই অগ্নিকাণ...

বিএনপি'র অনেকেই মহিষ পাচার ও মাদক কারবারে জরিত: এমপি মিঠু

নিজের দল বিএনপি'র অনেকেই মহিষ পাচার ও মাদক কার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা