ছবি- সংগৃহীত
জাতীয়

৫৭৮৫৬ জন হজে যেতে পারবে

সান নিউজ ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।

আরও পড়ুন: মার্কিন প্রতিবেদনে তথ্যবিভ্রাট হয়েছে

বুধবার (১৩ এপ্রিল) ধর্ম প্রতিমন্ত্রীর বরাত দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালে করোনাভাইরাস মহামারির পর বিদেশ থেকে হজে যেতে কাউকে অনুমতি দেয়নি সৌদি আরব। ফলে দুই বছর শুধু সৌদি আরবের ৬০ হাজার মানুষের অংশগ্রহণে সীমিত পরিসরে পালিত হয় বিশ্বের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক এ সম্মেলন।

আরও পড়ুন: ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট

এবার বিদেশিরাও হজে যেতে পারবে বলে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে। তবে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে।

গত শনিবার সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে। তবে ৬৫ বছরের বেশি বয়স্করা এ সুযোগ পাবেন না। সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমান এ সুযোগ পান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা