নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)
জাতীয়

১৩ বছরে ৭ থেকে ৮০ ড্রেজার করেছি

সান নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ক্ষমতার সাড়ে তিন বছরে নদী ও নৌপথের নাব্যতা ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএর বহরে ৭টি ড্রেজার সংগ্রহ করেছিলেন। যা ২০০৮ সাল পর্যন্ত ছিল। দীর্ঘ সময়েও এই ড্রেজারের সংখ্যা বৃদ্ধি পাইনি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন: ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হতে যাচ্ছে

তিনি বলেন, আমরা ১৩ বছরে ৭টি ড্রেজার থেকে ৮০টি ড্রেজারে উত্তীর্ণ করেছি। বিগত ৪০ বছরে যা হয়নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দ্বিগুণের বেশি উন্নয়ন হয়েছে বিআইডব্লিউটিএতে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ১৯ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ড্রেজার বেইজ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন, তখন একটি স্লোগান জনপ্রিয় হয়েছিল : ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা।’ এই নদীর তীর ধরেই আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে হানাদারমুক্ত করে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছেন। সেই নদী আজ নাব্যতা হারিয়েছে, নৌপথগুলো হারিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ভালো হয়ে যাও মাসুদ

বাংলাদেশ উন্নয়নশীল দেশ মনে করিয়ে খালেদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে যেই কথা বলেছেন, সেই কথা ১৯৭৫-পরবর্তী জিয়া, এরশাদ ও খালেদা জিয়া কেউ বাস্তবায়ন ও উপলব্ধি করেন নাই। কিন্তু বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার কথা উপলব্ধি করেছেন। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ।

নদীভাঙন, নদীর নাব্যতা সংকট নিরসন এবং ভাঙনকবলিত মানুষগুলোকে রক্ষা করার জন্য বিগত সরকারের কোনো ধরনে পদক্ষেপ ছিল না জানিয়ে তিনি বলেন, আজ বাংলাদেশ এই ১৩ বছরে একটা ইমার্জিং টাইগারে পরিণত হয়েছে। একজন নেতাই পারেন একটি জাতির ভাগ্য বদলে দিতে। আমরা দেখেছি মহাত্মা গান্ধী, সুকর্ন, লেলিন, ফিদেল কাস্ত্রোকে। আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে দেখেছি। একজন নেতাই তাবৎ বাঙালি জাতির মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। আমারা তারেই উত্তরসূরি হিসেবে শেখ হাসিনাকে পেয়েছি।

প্রতিমন্ত্রী বলেন, মহামারির মধ্যে সারা বিশ্বে ৫টি দেশের অর্থনীতির মধ্যে বাংলাদেশও একটি অর্থনীতির। ২০৩৩ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে ৩৩তম অর্থনীতির দেশ হবে। করোনার মহামারির সময় সারা বিশ্ব যখন থেমে গিয়েছিল, তখন বাংলাদেশ থেমে যায়নি। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে।

আরও পড়ুন: ২৩ লাখ মানুষ পাবে ডায়রিয়ার টিকা

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জের স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) উপপরিচালক শফিকুল ইসলাম, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

শান্তকে তিন নম্বরে চান সিমন্স

╔═══════════════════════════════════════════...

ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপে সংঘঠি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

একসময়ের অভাব আর আশ্বিন-কার্তিকের টানাপোড়েনের দিন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা