সুখী দেশের তালিকায় ৩১ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
জাতীয়

সুখী দেশের তালিকায় ৩১ ধাপ এগিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ বিশ্বের সুখী দেশের তালিকায় আরও এগিয়েছে। ২০২২ সালের তালিকায় ৭ ধাপ এগিয়ে দেশের অবস্থান এখন ৯৪তম। গত বছর এ তালিকায় ১০১তম ছিল দেশটি। তার আগের বছর ছিল ১০৭তম আর ২০১৯ সালে ১২৫তম। অর্থাৎ, মাত্র তিন বছরে ৩১ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন:উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হবে

জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে উঠে এসেছে এসব তথ্য। বার্ষিক এই প্রতিবেদনে এ বছর ১৪৬টি দেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তালিকায় টানা ৫ম বার সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড আর সবচেয়ে কম সুখী আফগানিস্তান।

বিভিন্ন দেশের মানুষের মানসিক সুখের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক তথ্যাদির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে । এতে শূন্য থেকে ১০ পর্যন্ত পয়েন্ট দিয়ে সুখের পরিমাণ বোঝানো হয়েছে।

তালিকায় ৫ দশমিক ১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম হয়েছে বাংলাদেশ। ভারত রয়েছে ১৩৬তম অবস্থানে, পাকিস্তান ১২১তম, শ্রীলঙ্কা ১২৭তম ও নেপাল রয়েছে ৮৪তম স্থানে।

আরও পড়ুন:আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল

আফগানিস্তান তালিকার একেবারে তলানিতে রয়েছে। তাদের পয়েন্ট ২ দশমিক ৪০৪। কম সুখী দেশ হিসেবে আফগানদের ওপরে ঠাঁই হয়েছে লেবানন, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বতসোয়ানা প্রভৃতি দেশ।

আরও পড়ুন:জেলেনস্কিকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি

২০১৮ সাল থেকেই সুখী দেশের তালিকায় শীর্ষস্থানটি দখলে রেখেছে দেশ ফিনল্যান্ড। এ বছর তাদের পয়েন্ট ৭ দশমিক ৮২১।

আরও পড়ুন:দেশে আরও ২ জনের মৃত্যু

শীর্ষ ১০-এ থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড।

আরও পড়ুন:রেকর্ড জুটি গড়ে সাঁজঘরে তামিম-লিটন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে এ বছর তালিকা প্রণয়নের জরিপ শেষ হয়েছিল। তাই সুখী দেশের তালিকায় এর কোনো প্রভাব পড়েনি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২-এ ইউক্রেন রয়েছে ৯৮তম এবং রাশিয়া ৮০তম স্থানে।

আরও পড়ুন:সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে

গতবারের চেয়ে তিন ধাপ এগিয়ে এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬তম। এদের আগে রয়েছে কানাডা ও পরে বৃটেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা