জাতীয়

স্ত্রীকে হত্যার ১৭ পর বছর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার আসামির নাম মো. আশরাফ হোসেন ওরফে কামাল (৪৭)। প্রায় ১৭ বছর ছদ্মবেশে পলাতক ছিলেন। দীর্ঘ প্রায় ১৭ বছর পর অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন আশরাফ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জামিনে মুক্ত করেন তার শ্বশুর। জামিনে ১২ দিন পর মুক্তি পেয়ে শিশু সন্তানকে নিয়ে আশরাফ আত্মগোপন করে ছিলেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে তার গ্রেফতারের বিষয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাব জানায়, স্ত্রীকে হত্যার পর নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ঢাকার আশুলিয়ায় গিয়ে আত্মগোপন করেন আশরাফ । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহের বাইরে থাকতে একপর্যায়ে তিনি স্থানীয় একটি পত্রিকায় কাজ নেন।

আরও পড়ুন: ভারতীয় তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর করল বিজিবি

র‌্যাবের পরিচালক বলেন, স্ত্রী সানজিদা খানম হত্যা মামলায় ২০২০ সালের সেপ্টেম্বরে আশরাফকে মৃত্যুদণ্ড দেন আদালত। কিন্তু তিনি পলাতক ছিলেন। তাকে খুঁজে বের করার জন্য গত বছরের ডিসেম্বরে র‌্যাবকে অনুরোধ জানায় সানজিদার পরিবার। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আশরাফকে খুঁজে বের করে গ্রেফতার করা সম্ভব হয়। আশরাফ একসময় একটি বেসরকারি সিমেন্ট কোম্পানির কারখানায় কাজ করতেন। স্ত্রী সানজিদা ও ১৫ মাস বয়সী সন্তানকে নিয়ে তিনি সিমেন্ট কোম্পানির কোয়ার্টারে থাকতেন।

মঈন বলেন, ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি রাতে কোয়ার্টারের বাসা থেকে সানজিদার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সানজিদা আত্মহত্যা করেছেন এমন ধারণা থেকে থানায় অপমৃত্যু মামলা হয়। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আশরাফকে গ্রেফতার করে পুলিশ। ১২ দিন পর তাকে জামিনে মুক্ত করেন তার শ্বশুর। জামিনে মুক্তি পেয়ে সন্তানকে নিয়ে তিনি আত্মগোপন করেন। তিন মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায়, সানজিদাকে হত্যা করা হয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আর খুঁজে বের করতে পারেনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিষয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আত্মগোপনের এক বছর পর ২০০৬ সালে আশরাফ আশুলিয়ায় সাপ্তাহিক মহানগর বার্তা নামের একটি স্থানীয় পত্রিকায় যোগ দেন। পরিচয় গোপন করে একই বছর তিনি আশুলিয়া এলাকায় বিয়ে করেন। ২০০৯ সালে তিনি আশুলিয়া প্রেস ক্লাবের সদস্য হন। ২০১৩-১৪ মেয়াদে তিনি আশুলিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হন। সর্বশেষ তিনি সাপ্তাহিক স্বদেশ নামের একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। নিজেকে গোপন করতে এভাবে নানা কৌশল অবলম্বন করেন তিনি।

র‌্যাব জানায়, শুরুতে তার (আশরাফ) একটি মোবাইল ফোন নম্বর সচল অবস্থায় পাওয়া যায়। নম্বরটির অবস্থান ছিল বরিশালে। সেখানে গিয়ে জানা গেছে, এই নম্বরটি এখন আর আশরাফ ব্যবহার করেন না। দীর্ঘদিন বন্ধ থাকায় মোবাইল ফোন অপারেটর কোম্পানি সেটি ওই ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। পরে সোনারগাঁওয়ের যে এলাকায় আশরাফ বসবাস করতেন, সেখানে গিয়ে তার ছবি সংগ্রহ করা হয়। আশরাফের ছবি দেখে তাকে শনাক্ত করতে পারবেন- এমন ব্যক্তি খুঁজে বের করা হয়। আশরাফ নাম লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে সার্চ করে বিভিন্ন আইডি পাওয়া যায়। এর মধ্যে একটি আইডি ও একটি পেজে তার ছবি দেখে তাকে শনাক্ত করা হয়। পরে এ সংক্রান্ত আরও তথ্য সংগ্রহের পর নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে আশরাফকে গ্রেফতার করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

কে হবেন বিএনপির মহাসচিব? যা জানালেন রিজভী

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্...

আমদানি বাণিজ্য সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

বাংলাদেশ ব্যাংক আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জটিলতা কমিয়ে নিয়মকানু...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চাই: চিফ হুইপ

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা