প্রতিবন্ধী (ছবি: সংগৃহীত)
জাতীয়

ভাতার আওতায়  আসছে সব প্রতিবন্ধী

নিজস্ব প্রতিবেদক: দেশের সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় নিয়ে আসা হচ্ছে। এ জন্য প্রতিবন্ধীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৪ লাখ ৮১ হাজার ১৯৯ জন প্রতিবন্ধী চিহ্নিত হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধীদের সেবা এবং সাহায্য কাঠামোর আইনি ভিত্তি দিতে ‘প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্রের আইনি কাঠামো প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ব্যুরোকে সমন্বিতভাবে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কার্যক্রম পরিচালনায় সুপারিশ করা হয়।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান ও কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আরমা দত্ত অংশ নেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

অর্থনীতিতে ‘লাল সংকেত’, জানালেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে দেশের সামষ্টিক অর্থনীতির বিভ...

ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভ...

টঙ্গীবাড়িতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসার শিক্ষার্থীকে গলায় উপর্য...

নোয়াখালীর এসপি  টি.এম মোশাররফ হোসেনকে বদলি

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে...

ডিবি উত্তরের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩...

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। দীর্ঘ চার দশকের অপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা