ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
জাতীয়

অনেক দেশ স্বার্থ হাসিল করতে চায়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানবাধিকারের নামে অনেক দেশই চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এর আসল উদ্দেশ্য চাপ তৈরি করে স্বার্থ হাসিল করা। কারণ, আমরা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি। জাতিসংঘ নয়, জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে গুমের তালিকা দিয়েছিল। তবে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো কোনো বায়াসড (পক্ষপাতমূলক) প্রতিষ্ঠান থেকে তথ্য নেয়। গুমের তালিকার অনেকেই ভূমধ্যসাগরে মারা গেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা চাই না কেউ গুম-খুন হন। তবে আমাদের এখানে গুমের ঘটনা খুবই কম।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা