পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (পুরনো ছবি)
জাতীয়

আমরা এখন সাহায্যের জন্য হাত পাতি না

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা এখন সাহায্যের জন্য বাইরে হাত পাতি না। আমাদের বাজেটের শতকরা এক টাকাও খয়রাতি নেই। তবে আমরা অনেক টাকা ধার করি, সুদ দিয়েই বিভিন্ন ব্যাংক থেকে টাকা ধার করি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে ফলক উন্মোচনের মাধ্যমে জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।

অনুষ্ঠানে জনতা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের কাজ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন, তখন অনেকে বলেছিল সেতু নির্মাণ করতে পারবে না বরং বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। কিন্তু দেশ দেউলিয়া হয়নি বরং লাখো হাজার কোটি টাকা ব্যাংকে ঠান্ডা হয়ে বসে আছে। এই টাকাগুলো আমরা ব্যয় করব মানুষের কল্যাণে। যেখানে মানুষের উপকার হবে। বিদ্যুৎ, সড়ক, সেতু, পানি, ল্যাট্রিন, স্কুল, হাসপাতল, রেললাইন এই গুলোতে আমরা ব্যয় করব।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা