বাসায় প্রবেশের দরজায় সাঁটানো কম্পিউটার কম্পোজ করা লেখা (ছবি: সংগৃহীত)
জাতীয়

টেবিলে ছিল ‘সুইসাইড নোট’ ও আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিবেদক: মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের (৫৮) মরদেহের পাশে বেশ কিছু লিখিত নোট পেয়েছে পুলিশ। সেগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হয়।

ওই নোটগুলোর মধ্যে একটি ছিল সুইসাইড নোট। এতে লেখা রয়েছে- ‘ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান এ তথ্য জানান।

এদিকে যে পিস্তলে আবু মহসিন নিজের মাথায় গুলি চালিয়েছেন, সেটি তার নামে লাইসেন্স করা। টেবিলের ওপর ওই পিস্তলের লাইসেন্স এর কপিও রাখা ছিল।

ডিসি সাজ্জাদুর রহমান বলেন, আবু মহসিনের স্বজনদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলে পাওয়া নোট পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় পাঁচ বছরের মত তিনি একা ছিলেন। ২০১৭ সালে তার ক্যান্সার ধরা পড়ে অসুস্থ হয়ে গেলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি। বিভিন্ন ব্যক্তির কাছে তার দেনা-পাওনা ছিল। তারা টাকা না দিয়ে তার বিরুদ্ধে উল্টো হয়রানির মামলা করেছেন। এসব কারণে তিনি খুব হতাশর মধ্যে ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, আবু মহসিনের স্ত্রী এবং ছেলে অস্ট্রেলিয়াতে থাকেন। মেয়ে তিনা থাকেন বনানীতে।

মরদেহ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ফ্ল্যাটের দরজা ভাঙার দরকার হয়নি। ভেতরে ঢুকতেই দেখা যায় ড্রইং রুমে একটি টেবিল রয়েছে। সেখানে তিনি একটি চেয়ারে বসে ছিলেন। মোবাইলে লাইভ ছিল। তার মাথার ডান পাশে গুলি লাগে।

ঘটনার সময় ওই ফ্ল্যাটে অন্য কেউ ছিলেন কিনা জানতে চাইলে ডিসি বলেন, ঘটনার সময় বাসায় কেউ ছিল না। ফ্ল্যাটের দরজা খোলা ছিল। আমরা তদন্ত করে দেখেছি। বাড়ির প্রতিটি জায়গাতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এখন পর্যন্ত বাইরের কোনো ব্যক্তির গতিবিধি দেখা যায়নি।

তিনি বলেন, এ ঘটনায় আবু মহসিনের পরিবারের পক্ষ থেকে যে মামলা দেওয়া হবে আমরা গ্রহণ করবো। এখন বিষয়টি তার পরিবারের বিবেচনা করবে। পুলিশের পক্ষ থেকে আমরা আইনগতভাবে সহযোগিতা করবো।

আরও পড়ুন: লাইভে এসে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা

প্রসঙ্গত, বুধবার (২ ফ্রেরুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ধানমণ্ডির ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির ফ্ল্যাট থেকে আবু মহসিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ফেসবুক লাইভে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা