ছবি- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্রুনাইয়ের সহযোগিতা চায় বাংলাদেশ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ দেশে ফেরাতে ব্রুনাইয়ের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) ব্রুনাই দারুসসালামের দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান পেহিন ইউসুফের সঙ্গে ভিডিও কলে আলাপকালে তিনি এ সহযোগিতা চান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ব্রুনাইয়ের সঙ্গে উষ্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। উভয় মন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক পর্যালোচনা করেন এবং সহযোগিতা বাড়াতে সম্মত হন।

সেই সাথে পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ফলে দীর্ঘস্থায়ী সঙ্কট নিয়ে আলোচনা করেন। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আসিয়ানসহ ব্রুনাইয়ের সহযোগিতা চান। এমনকি রোহিঙ্গা সঙ্কট আরও প্রকট হলে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তার আশঙ্কাও তুলে ধরেন।

রোহিঙ্গা সঙ্কটের কারণে বাংলাদেশের ওপর বিশাল বোঝা চাপানোর কথা স্বীকার করে এরিওয়ান ইউসুফ সহানুভূতি জানিয়ে তিনি বলেন, বাস্তুচ্যুত জনগণকে প্রত্যাবাসনে মিয়ানমার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে অনুযায়ী এই সংকটের একটি টেকসই সমাধানে তারা আন্তরিকভাবে কাজ করবে।

এরিওয়ান ইউসুফ বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করার জন্য একটি বিমান পরিষেবা চুক্তি সম্পাদনে জোর দেন।

এরিওয়ান ইউসুফ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। মহামারির কারণে ২০২০ সালে স্থগিত হয়ে যাওয়া ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশে সফরের কথা তুলে ধরেন। ড. মোমেন এই প্রস্তাবকে স্বাগত জানান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা