পুরাতন ছবি
জাতীয়

ঢামেক কর্মচারীদের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে আউটসোর্সিং ও ডে লেবার নিয়োগের প্রতিবাদে কর্মসূচিতে চতুর্থ শ্রেণি কর্মচারীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, আউটসোসিং বাতিলের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ অধ্যক্ষের অফিস কক্ষের সামনে অবস্থান ধর্মঘট পালন করে শান্তিপূর্ণভাবে ফেরার পথে ঢাকা মেডিকেল কলেজের কথিত ছাত্রলীগের একদল কর্মী কর্মচারীর উপর হামলা চালায়। এতে জনি নামে এক কর্মচারী আহত হয়েছেন।

এই খবর হাসপাতালে ছড়িয়ে পরলে কর্মচারীরা হামলাকারী ছাত্রদের ১০৮/১০৯ নং ওয়ার্ডের করিডোর প্রধান গেইট বন্ধ করে অবরোধ করে রাখেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ এসে পরিস্থিতি শান্ত করে ছাত্রদের নিরাপদে বের করে দেন।

এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাগানে এসে কর্মচারী উদ্দেশ্যে বলেন, আপনারা শান্ত হন। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি চলছে। পরে আমরা সবাই মিলে এই বিষয়ে ব্যবস্থা নিবো।

এর আগে ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সভাপতি আবু সাঈদ বলেন, আউটসোর্সিং ও দৈনিক মজুরিতে নিয়োগ এগুলো অনেক আগে থেকেই আমরা বিরোধিতা করে আসছি। ঢাকা মেডিক্যাল কলেজে রাজস্ব খাতে প্রায় ১০০ পদ খালি আছে। সেখানে নিয়োগ প্রক্রিয়া চেষ্টা না করে আউটসোর্সিংয়ে বিজ্ঞপ্তি দিয়ে ঠিকাদারের মাধ্যমে আবারো নিয়োগ প্রক্রিয়া চালু করার চেষ্টা করছে। আমাদের দাবি হচ্ছে আর আউটসোর্সিং ও দৈনিক মজুরিতে নিয়োগ নয়। সরাসরি রাজস্বখাতে খালি পদে নিয়োগ দিতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা