জাতীয়

সরকারের সহায়তায় কেউই আর অসহায় থাকবে না

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জনগণের সার্বিক কল্যাণে নিয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের সার্বিক সহায়তায় দেশে কেউই আর অসহায় ও দুস্থ থাকবে না। সরকার গৃহীত দুরদর্শী পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে সকল শ্রেণির জনগণের অবস্থার উন্নয়ন হবে।

রোববার (৯ জানুয়ারি) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার দুস্থদের মধ্যে ঢেউটিন, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প'র আওতায় শংকর জাতের বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী আরো বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত শংকর জাতের গরু মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের অভাবনীয় উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে রেলযোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষ লোডশেডিং এর কথা ভুলে যেতে বসেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

এছাড়াও পরিবেশমন্ত্রী রোববার (৯ জানুয়ারি) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার রেল স্টেশন হতে তালিমপুর ইউপি অফিস রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা