জাতীয়

বাজেট অধিবেশনে যোগ দেয়া এমপি করোনাক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

চলমান জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দেয়া সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিট-১৯) আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) তার শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে। বর্তমানে সিএমএইচে জরুরি বিভাগে ভর্তি আছেন তিনি। বাজেট অধিবেশন শুরুর দিন ১০ জুন তিনি সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন।

মোকাব্বির খানের এপিএস জুবের খান সাংবাদিকদের বলেন, স্যার আগের চেয়ে অনেক সুস্থ। তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। ওনার শ্বাসকষ্ট কমেছে।

জানা যায়, শ্বাসকষ্ট নিয়ে সোমবার (১৫ জুন) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন মোকাব্বির খান। তিনি বেশ কয়েকদিন ধরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের এমপিদের জন্য বরাদ্দ ন্যাম ভবনের ফ্ল্যাটেই অবস্থান করছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা