জাতীয়

আমি বিএনপির উদ্দেশে এ কথাই বলতে চাই, দেশ সবার ঊর্ধ্বে

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সংলাপে যাচ্ছে না, এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি বিএনপির উদ্দেশে এ কথাই বলতে চাই, দেশ সবার ঊর্ধ্বে। দেশের স্বার্থে আপনারা যদি এ সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে।’

রোববার (২ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তি‌নি।

তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে এ সময়ে আইন করার সুযোগ নেই। আইন হবে না, এ কথা তো আমি বলিনি। এমন একটা আইন হওয়া উচিত, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো তা সর্বজনীন আইন হবে না। আইন হবে, কিন্তু তা নির্বাচন কমিশন গঠন বিষয়ে সংলাপের ওপর নির্ভর করবে।’

‘নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ খুব একটা কাজে দেবে না। নির্বাচন কমিশনে কারা থাকবেন, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত আছে। তারাই নিয়োগ পাবেন।’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের উল্লিখিত বক্তব্যের বিষ‌য়ে জান‌তে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বাকস্বাধীনতা আছে। বাংলাদেশের যেকোনো নাগরিক তার অভিমত ব্যক্ত করতে পারেন। আমার মনে হয়, তিনি অভিমত ব্যক্ত করেছেন। তিনি এটা করতেই পারেন।’

আনিসুল হক বলেন, ‘এ সংলাপ ব্যর্থ হচ্ছে নাকি সফল হচ্ছে, তা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার পর বুঝবেন। সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা