প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতীয়

মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ছয় দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপে পৌঁছেছেন। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের আমন্ত্রণে তিনি সেখানে গেছেন।

বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপের প্রেসিডেন্ট অফিস এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

টুইটে প্রেসিডেন্ট অফিস জানায়, ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালদ্বীপে পৌঁছেছেন। মালদ্বীপের উদ্দেশে দুপুর সোয়া ১২টার দিকে সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. জাহিদ মালেক, সেনাপ্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপযুক্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর ভ্রমণের কার্যতালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে। গার্ড অব অনার নেওয়ার পর প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল প্রাসাদে যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে চারটি এমওইউ স্বাক্ষরিত হবে।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ও প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের জাতীয় পার্লামেন্টেও বক্তব্য রাখবেন বলে জানা গেছে। সফরের তালিকায় রয়েছে মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি কুশল বিনিময়।

এদিন রাতে মালদ্বীপের রাষ্ট্রপতির আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন তিনি। মালে সফরের তৃতীয় দিন শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে পঞ্চম দিন রোববার (২৬ ডিসেম্বর) পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৭ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা