জাতীয়

২ ট্রান্সজেন্ডারকে চাকরি দিল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রথমবারের মতো ২ জন ট্রান্সজেন্ডারসহ ২ জন এসিডদগ্ধ নারী, ২ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ এবং সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রের ভাই মোট ৭ জনকে বিভিন্ন পদে চাকরি দিল ডিএনসিসি।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে দৃষ্টিনন্দন পরিবেশে আয়োজিত ‘সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম’ উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম’ এর এবারের মূল প্রতিপাদ্য ‘কমলা রং এর বিশ্ব গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মো. আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি ২ জন ট্রান্সজেন্ডার মইনুল ইসলাম অনামিকা ও আসিফ নেওয়াজ মেঘ, ২ জন এসিডদগ্ধ নারী নাসরিন জাহান ও লুলু মানসুরা, ২ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সাবিনা ইয়াসমিন শিল্পী ও সানজিদা আক্তার এবং রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের সহোদর ভাই মনির হোসেন মোট ৭ জনকে চাকরি দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, নারী নির্যাতন, যৌতুকপ্রথা, বাল্যবিবাহ, এসিড নিক্ষেপসহ সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের মধ্যে নৈতিকশিক্ষা ও মূল্যাবোধগুলো জাগিয়ে তুলতে হবে, নারী-পুরুষ সকলকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বলেই এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশই আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

মো. আতিকুল ইসলাম আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অপরিকল্পিত ঢাকাকে সবার বাসযোগ্য একটি সুস্থ্য, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।

সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তৃতা শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে অবদানের সীকৃতিস্বরূপ ডিএনসিসি এলাকার ৫ জন নির্বাচিত কাউন্সিলরকে বিশেষ সম্মাননা প্রদান করেন। সম্মাননাপ্রাপ্ত কাউন্সিলরগণ হলেন ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা সালেক মোল্লাহ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী এবং ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দীন।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর ইমরান আহমেদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা