জাতীয়

অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে খুলনা বিভাগসহ সারা দেশে আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার রাতে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধি পেলেও ট্যাংকলরির ভাড়া বাড়েনি। অথচ বাস ভাড়া বাড়ানো হয়েছে। এ জন্য সম্প্রতি কেন্দ্রে সভা করে ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রঘোষিত কর্মসূচির সঙ্গে খুলনা বিভাগীয় কমিটি একাত্বতা প্রকাশ করে।

এ দিকে খুলনা বিভাগীয় সভায় বলা হয়, গত ৪ নভেম্বর ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি। অথচ তেলের মূল্য বৃদ্ধির অনেক আগে থেকেই ট্যাংকলরির চ্যাসিস, ট্যাংকার, আয়কর বৃদ্ধি, (৮ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা) খুচরা যন্ত্রাংশসহ ড্রাইভারের বেতন কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তখন থেকেই ভাড়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের বারবার পত্র দেওয়া হলেও ভাড়া বৃদ্ধি করা হয়নি।

সভায় আরও বলা হয়, গত ৪ নভেম্বর তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় ট্যাংকলরি পরিবহনে জ্বালানী খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। এ বিষয়েও সংশ্লিষ্টদের কয়েকটি পত্র দেওয়া হয়েছে। তেলের মূল্য বৃদ্ধির দুই দিন পরেই বাস ভাড়া বৃদ্ধি করা হলেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। কৃষি, কৃষক, পাওয়ার স্টেশনকে সচল রাখতে এবং অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে ট্যাংকলরি পরিবহন সচল রাখা হয়েছে।

বর্তমানে লোকসানের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় এবং সংশ্লিষ্টদের ট্যাংকলরির প্রতি অবহেলার কারণে ৩ জানুয়ারি থেকে ভাড়া বৃদ্ধি না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানী পরিবহন বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। তারই প্রেক্ষিতে মঙ্গলবার সভার মাধ্যমে খুলনা বিভাগীয় কমিটি কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে এবং খুলনা বিভাগসহ ফরিদপুর জেলায় ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরী বন্ধের ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন— সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম মাহবুব আলম, জ্বালানী তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোড়ল আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, শেখ মিরাউল ইসলাম, আব্দুল মান্নান খান, শেখ জামিরুল ইসলাম, কাজী রফিকুল ইসলাম নান্টু, শেখ জাহাঙ্গীর, কামাল হোসেন প্রমুখ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা