জাতীয়

সারাদেশে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি মো. আতিকুল ইসলাম বলেছেন, মানসম্পন্ন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সারাদেশে স্কুল ও জেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের হলরুমে আয়োজিত ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’ এবং ‘বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’ এর লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকেই জানতে হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, মহান বিজয়ের মাসেই ভলিবলে দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে একইসাথে দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিস্থান এবং উজবেকিস্থান এই ৬টি দেশের অংশগ্রহণে আগামী ২৩ ডিসেম্বর এই টুর্নামেন্ট শুরু হবে এবং চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

তিনি বলেন, যুবসমাজকে মাদকসহ সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখতে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। তাই ‘খেলাধুলায় ব্যাস্ত থাকি, মাদককে দূরে রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুটবল, ক্রিকেট ও ভলিবল এই তিনটি ইভেন্ট নিয়ে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডজুড়ে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ডিএনসিসি মেয়র’স কাপ-২০২১।

ডিএনসিসি মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি বলেন, সময়ের চাহিদায় খেলাধূলায় নারীদের সক্রিয় অংশগ্রহণকে আরও সম্প্রসারণ করার লক্ষ্যে বিকেএসপিতেও নারীদের জন্য ভলিবল চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।

মো. আতিকুল ইসলাম আরও বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে এবং সবাই মিলে সবার ঢাকাকে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।

প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তৃতা শেষে তিনি আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে অত্যন্ত মনোরম পরিবেশে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’ এবং ‘বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেন’স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১’ এর লোগো ও ট্রফি উন্মোচন করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা