জাতীয়

কৃষি পণ্য পরিবহনে প্রস্তুত হচ্ছে ডাক বিভাগ: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক:

প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে ক্রয় ও বিক্রয়ের জন্য ডাক বিভাগকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি আরো বলেন, বিক্রয়লব্ধ টাকা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সংশ্লিষ্ট কৃষকের হাতে পৌঁছে যাবে।

শনিবার ১৩ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাক অধিদফতরের বিনা মাশুলে ঢাকায় আম পরিবহন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে স্থানীয় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি ঢাকায় তার দফতর থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানে বক্তৃতা করেন।

তিনি আরো বলেন, দেশব্যাপী ডাক পরিবহনে নিয়োজিত ঢাকাফেরত গাড়িগুলোতে বিনা মাশুলে প্রান্তিক কৃষকের পণ্য পরিবহনে সরকারের বাড়তি কোনো খরচেরও প্রয়োজন হবে না। কৃষক সমাজের কাছে জাতির ঋণ পরিশোধ করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী দেশব্যাপী ডাকঘরের বিস্তৃত পরিবহন নেটওয়ার্ক ও বিশাল অবকাঠামো দেশের প্রান্তিক কৃষকের কল্যাণে কাজে লাগাতে ডাক বিভাগের নেয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় বিকাশের ফলে প্রাচীন প্রতিষ্ঠান ডাক বিভাগ বিলীন হয়ে গেছে, এমনটাই ধারণা ছিল। প্রধানমন্ত্রী ডাকঘর প্রতিষ্ঠানটি খুবই মমতার সঙ্গে দেখছেন উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, করোনার শুরু থেকেই কৃষির প্রতি প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করে আসছেন। সেই লক্ষ্যেই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

মন্ত্রী বলেন, করোনায় লকডাউনের সময় জাতীয় দায়িত্বের অংশ হিসেবে কৃষির প্রতি আমাদের গুরুত্ব দেয়ার সেই আবশ্যকতা বিবেচনায় মানিকগঞ্জ জেলার ঝিটকা বাজার, খাগড়াছড়ি এবং রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জে কৃষকের পণ্য পরিবহনের যাত্রা আমরা শুরু করেছি। এটা সাময়িক। আমরা এটিকে একটি স্থায়ী ব্যবস্থায় রূপ দিতে যাচ্ছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা