জাতীয়

বেসরকারি হাসপাতাল নিয়ে আরো এক রিট

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি হাসপাতালগুলোর আইসিইউ সরকারের অধীনে অধিগ্রহণ চেয়ে আরো একটি রিট আবেদন দাখিল করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা এ রিট আবেদন দাখিল করেছেন।

এদিকে আইনুন্নাহার সিদ্দিকা রিট আবেদনসহ হাসপাতাল সংক্রান্ত চারটি রিট আবেদন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আগামীকাল রোববারের (১৪ জুন) কার্যতালিকায় রয়েছে। এসব রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আদেশ দিতে পারেন আদালত।

এরআগে আইসিইউ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আল মামুনের পক্ষে অ্যাডভোকেট ইয়াদিয়া জামান পৃথক একটি রিট আবেদন দাখিল করেন। এ রিট আবেদনে কেন্দ্রীয়ভাবে একটি ‘সেন্ট্রাল বেড ব্যুরো’ গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে। এই রিট আবেদনের ওপর বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আগামীকাল রবিবার (১৪ জুন) আদেশের জন্য দিন ধার্য রয়েছে।

এদিকে করোনা পরিস্থিতিতে দেশের সকল হাসপাতাল-ক্লিনিকে আগত সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে করা ৫ আইনজীবীর করা আরো দুটি রিট আবেদনের ওপর আগামীকাল হাইকোর্টে শুনানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা