জাতীয়

সড়কে দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সড়কে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ‘লাল কার্ড’ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছেন নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালন করবেন তারা। শুক্রবার (৩ ডিসেস্বর) দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা ।

শুক্রবার সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজ এলাকায় সমবেত হতে শুরু করে শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তারা একটি মিছিল নিয়ে রামপুরা গোল চত্বরে সড়কের পাশে অবস্থান নেন। পৌনে এক ঘণ্টা সেখানে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা নিরাপদ সড়ক ও হাফ ভাড়াসহ ১১ দফা দাবিতে স্লোগান দিতে থাকেন।

সমাবেশ শেষ করার আগে শিক্ষার্থীদের পক্ষে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া ঘোষণা করেন, শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজে আবারও অবস্থান নেব আমরা। আগামীকাল সড়ক দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শনের কর্মসূচি পালন করা হবে।

এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়েই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান এই শিক্ষার্থী।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা